একদিনে হামে আরো ৮ মৃত্যু, শনাক্ত ৯২

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশু এবং উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩৪ শিশু এবং উপসর্গ নিয়ে ১৭২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকালে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৯১ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ৯২ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ২০ হাজার ৩৫২ জন চিকিৎসা নিতে গেছেন। পরীক্ষার মাধ্যমে মোট ৩০৬৫ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। আর হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৯৬ জন এবং রাজশাহী বিভাগে ২০৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।

গত একদিন হামে আক্রান্ত হয়ে যে দুজন মারা গেছে তারা ঢাকা বিভাগের। এছাড়া হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে ছয় জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের। এছাড়া একজন রাজশাহী বিভাগের ও কেজন চট্টগ্রাম বিভাগের

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে মারা গেছেন ৬৫ জন।

এদিকে হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। দেশের ৬টি বিভাগে এ পর্যন্ত ১১ লাখ ৩১ হাজার ১২৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকার দুই সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিং সিটি করপোরেশনে ৩ লাখ ৯ হাজার ৪৪৮ জন শিশু টিকা নিয়েছে।

আরও পড়ুন  হামে গত ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
  • উপসর্গ
  • মৃত্যু
  • হাম