হাম-উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

একদিনে হাম ও হামের উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ ১১ মে সকাল আটটা থেকে ১২ মে সকাল আটটা পর‌্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্যও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৫৬৭।

সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা ৮৭। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ শিশু।

আরও পড়ুন  ১৯ দিনে ৭৭১ শিশুর হাম শনাক্ত: স্বাস্থ্য অধিদপ্তর
  • আরও ৯ শিশু
  • উপসর্গ
  • মৃত্যু
  • হাম