দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, বেড়েছে গরম

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ শুক্রবার দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। যার  রাজধানসিহ দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে গরম অনুভূতি।

যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে থাকতে পারে।

আজ রাজধানীতেও তাপমাত্রা বেড়ে গেছে। যা থাকতে পারে আগামীকালও। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজশাহী ও খুলনা বিভাগের সর্বত্র এবং ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী ও খুলনা বিভাগে মোট জেলার সংখ্যা ১৮টি। এর সঙ্গে ৯ জেলা যুক্ত হয়ে মোট ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ছাড়া বাকি যে আট জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেই জেলাগুলো হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তবে রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। যার ফলে তাপপ্রবাহ কমে যেতে আসতে পারে কিছুটা।

আরও পড়ুন  জাপানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
  • আবহাওয়া
  • তাপমাত্রা