এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ 

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ, যা আগের মাস মার্চে ছিল ৮.৭১ শতাংশ। গত বছরের একই মাসে এই হার ছিল ৯.১৭ শতাংশ। ফলে বার্ষিক হিসেবে সামান্য কমতি দেখা গেলেও মাসভিত্তিক হিসেবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

আজ বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূতখাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৯.৫৭ শতাংশ হয়েছে, যা মার্চ মাসে ছিল ৯.০৯ শতাংশ।

গত বছরের এপ্রিল মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮.৬৩ শতাংশ ও ৯.৬১ শতাংশ।

আরও পড়ুন  বিশ্বব্যাংকের নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা
  • ৯.০৪ শতাংশ
  • এপ্রিলে
  • মূল্যস্ফীতি