ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা কমলো সোনার দাম

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) । প্রতি ভরি সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট সোনার ভরি কমে দুই লাখ ৪২ হাজার টাকায় নেমে এসেছে। যা এর আগে ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

তবে এবার সোনার দাম‌ কমানো হ‌লেও অপ‌রিব‌র্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থে‌কে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে।

আরও পড়ুন  রংপুর অঞ্চলে ৭৫ লাখ লিটার ডিজেল বাঁচছে মৌসুমে
  • আরও কমেছে
  • দাম
  • সোনা