আরও ৫ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক আরও ৫ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে। বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ অর্থ কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন  আদানির বিরুদ্ধে লড়তে আইনি প্রতিষ্ঠান নিয়োগ
  • ৫কোটি
  • ক্রয়
  • ডলার
  • বাংলাদেশ ব্যাংক