লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান সংবাদমাধ্যমকে জানান, নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  যেখানে-সেখানে বাঁধ তৈরিকেই ফসলহানির জন্য দায়ী করছেন কৃষকরা
  • গাছে মাইক্রোবাসের ধাক্কা
  • নিহত ৩
  • লোহাগাড়া
  • সড়ক দুর্ঘটনা