চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে ৩১৩ শিশুর মৃত্যু

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

গতকাল সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বাংলাদেশে এ পর্যন্ত নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ২৬৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৭৬টি শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১৬৩ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৪ হাজার ৮৫৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশব্যাপী এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৬২টি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ শিশু।

আরও পড়ুন  আজ পাহাড়ে বিজু উৎসব শুরু
  • আক্রান্ত
  • উপস্রগ
  • চলতি বছর
  • বাংলাদেশ
  • মৃত্যু
  • হাম