একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৮ জন।
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর হামে মৃত্যু হয়েছে। বাকি ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এসব শিশুর মৃত্যু হয়।
২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৮ জন। হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫১ শিশুর।