ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আজ (শুক্রবার) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনস হ রাজধানী ঢাকার বিভিন্ন বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সারাদিনই দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ দেখা গেছে। রাজধানীতে ফেরা বাসগুলোও ছিল যাত্রীভর্তি।
কমলাপুর বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ থেকে আসা ফরিদুল হক বলেন, ঈদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে ফিরলাম। আবারও শুরু হবে কর্মব্যস্ত জীবন।
ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। পরিবহন সংশ্লিষ্টরা জানান আগামীকালও রাজধানীমুখী যাত্রীদের চাপ অব্যাহত থাকবে।
ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত। এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালত খোলা ছিল। গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল।