দাম বেড়েছে এলপি গ্যাসের

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

এলপি গ্যাস কিনতে ভোক্তাদের গুণতে হবে বাড়তি ৫৩ টাকা। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ মূল্য ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকে ঘোষিত এ মূল্য কার্যকর হয়েছে।

এছাড়া ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে অটোগ্যাসের দাম।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন  বেলুচিস্তানে ৯২ স্বাধীনতাকামীকে হত্যা করেছে পাকিস্তান
  • অর্থনীতি
  • এলপি গ্যাস
  • বানিজ্য
  • সিলিন্ডার