স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রীসহ মাদুরোকে সামরিক অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জানান ট্রাম্প। আটকের পর ইতিমধ্যে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের। খবর বিবিসি’র।

শনিবার (৩ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘এই অপারেশনটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান এবং ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের পূর্ণাঙ্গ বিবৃতিটিতে লেখা ছিল-

‘মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের হামলা চালিয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে। এই অপারেশনটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সম্পন্ন হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এই বিষয়ে আজ বেলা ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ! – প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে রোজা শুরু ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে
  • আটক
  • ডোনাল্ড ট্রাম্প
  • প্রেসিডেন্ট মাদুরো
  • ভেনেজুয়েলা
  • যুক্তরাষ্ট্র