খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে: ত্রাণমন্ত্রী

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

‘খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে মাছ চাষের ফলে মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে।’

আজ ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

মন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাবেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খাল খননের সূচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন  অবৈধভাবে খাল দখল আর চলবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • খাল খনন
  • ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
  • ময়মনসিংহে