জেলের জালে ২৫ কেজির কোরাল, বিক্রি ২৫ হাজারে

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের জালে ২৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে ২৫ বাজার টাকায়। মাছটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে শুকুর মাঝির জালে কোরালটি ধরা পড়ে।

মাছটি জেটি ঘাটে আনা হলে তা দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন।

জেলে শুকুর মাঝি বলেন, “বর্তমানে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নাফ নদীতে জেলেদের জালে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। ভোরে আমার টানা জালে বড় কোরাল মাছ ধরা পড়েছে।”

তিনি আরও জানান, মাছটির দাম হাঁকা হয়েছিল ৩০ হাজার টাকা। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুতে নাফ নদীতে মাছ শিকার বন্ধ ছিল বলে জানান টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক।

তিনি জানান, প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন  শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, উৎপাদন ব্যাহতের শঙ্কা
  • ২৫ কেজির কোরাল
  • টেকনাফ
  • নাফ নদী
  • বিক্রি ২৫ হাজারে