ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ৪ কিশোরের মৃত্যু

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার কিশোর শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪) ।

সরাইল থানার ওসি মনজুর কাদের বিষিয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার চলছে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, সেপটিক ট্যাংকে নেমে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধারে কাজ শুরু করেছেন দমকল বাহিনীর সদস্যরা।

তিরি আরও বলেন, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন  ‘ব্যানার চুরি ঠেকাতে’ সিসিটিভি!
  • ৪ কিশোরের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সেপটিক ট্যাংক পরিষ্কার