বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তিতে রাজধানীর মানুষ

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

টানা বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও জলাবদ্ধতা ও যানযটে ভোগান্তিতে রাজধানীর মানুষ। রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা গেছে। যার কারণে যান চলাচল ধীর হয়ে পড়েছে। অনেক সড়কে তৈরি হয়েছে যানজট।

অনেককেই ছাতা নিয়ে বের হলেও দমকা বাতাসে বৃষ্টির পানি থেকে পুরোপুরি রক্ষা পাননি তারা। এছাড়া রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজার, ওয়ারী, বকশিবাজার ও রামপুরা, এলাকায় এলাকার সড়কে দেখা গেছে জলাবদ্ধতা।

এদিকে বৃষ্টি দেখলে রিকশা চালকরাও ভাড়া বাড়িয়ে দেন বলে অভিযোগ যাত্রীদের। জলাবদ্ধতা, যানজট, সেইসঙ্গে বাড়তি ভাড়া সবমিলিয়ে ভোগান্তিতে রাজধানীর মানুষ।

এর আগে আবহাওয়া অধিদপ্তর ভারি বর্ষণের আভাস দিয়েছিল। গতকাল মঙ্গলবারের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (৮৮ মিমির বেশি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবার্তায় জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা চলতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন  উত্তরে শীতের চাদর: রংপুর বিভাগ
  • জলাবদ্ধতা
  • বৃষ্টি
  • ভোগান্তি
  • যানজট
  • রাজধানী