জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

চলমান জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বিরোধী দল তাদের পাঁচজন প্রতিনিধি মনোনীত করলেই কমিটি গঠন সম্পন্ন হবে। কমিটি গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দিলে সরকার তা বিবেচনা করবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেওয়ার সময় এ সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি বলেন, ‘এই সমস্যাসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বিএনপি সব সময় প্রস্তুত।’

প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত কমিটির জন্য সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্তকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন  গণভোটের ফল সংশোধন, 'হ্যাঁ' ভোট কমেছে প্রায় ১০ লাখ
  • ১০ সদস্য
  • গঠন
  • জ্বালানি সংকট
  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সমাধানে