আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

সংযুক্ত আরব আমিরাতে বাধা দিয়ে ধ্বংস করা ড্রোনের পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশের এক নাগরিক নিহত হয়েছেন। বুধবার এক দাপ্তরিক বিবৃতিতে ফুজাইরাহ আমিরাত কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে বলে গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে।

ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় সফলভাবে একটি ড্রোন প্রতিহত করেছে। ড্রোনটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়েছে। আর এই ঘটনায় বাংলাদেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবার টিমগুলো ঘটনাস্থলে অবস্থান করছে। তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে থেকে ড্রোনগুলোর আঘাতে মোট তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তান ও নেপালের নাগরিক। আর এসব হামলার ঘটনায় আরও ৫৮ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যেও বাংলাদেশি নাগরিকরা আছেন। বাকিরা ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিক।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের গুজবে কান না দিয়ে সরকারি চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত তথ্যে আস্থা রাখার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন  বগুড়া হচ্ছে সিটি করপোরেশন, পাঁচ নতুন উপজেলার অনুমোদন
  • আরব আমিরাতে
  • ড্রোন হামলা
  • বাংলাদেশি নিহত