আজ বৃষ্টির সম্ভাবনা ৪ বিভাগে

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

আজ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকায় তাপমাত্রা কমে যেতে পারে।

তবে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, প্রায় পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হয়েছে, তা কমে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বাড়তে পারে গরম। আজ বুধবার থেকেই আসলে বাড়তে শুরু করেছে গরম। এমনটা আরও অন্তত চার দিন চলতে পারে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে শুরু করেছে।

ঢাকার কাছাকাছি ময়মনসিংহের দিকে ঘন মেঘ আছে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। এই মেঘের কারণে ঢাকার আকাশেও মেঘ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এর প্রভাবে অন্তত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। হলেও সামান্য হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায় ৪১ মিলিমিটার। এরপর আছে উত্তরবঙ্গের রংপুর। সেখানে বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। এ ছাড়া নরসিংদী, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  রাজস্ব অনিশ্চয়তার পরও বড় বাজেটের পরিকল্পনা সরকারের
  • ৪ বিভাগে
  • আবহাওয়ার খবর
  • বৃষ্টির সম্ভাবনা