ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে দেওয়া তার মন্তব্যকে আপত্তিকর হিসেবে বিবেচনা করা হয়। কারণে তাকে কলেজ ও হাসপাতালের অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
একই সঙ্গে, কেন তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী 7 কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।