খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে ,

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) মো. ইমন হোসেন (২৫) নামে এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার ইসলামপুরে হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। সংগঠনটির দাবি, এ হত্যাকাণ্ডে ইউপিডিএফ (প্রসীত) জড়িত।

এ বিষয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, ‘ইমন হোসেন আমাদের সংগঠনের সহযোগী সদস্য। তাঁর স্ত্রী অসুস্থ থাকায় গতকাল বুধবার তিনি বাড়ি যান। সকালে তিনি পানছড়ি বাজারে আসার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষা করছিলেন। তখনই একটি মাহিন্দ্রা গাড়িতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আঞ্চলিক দলের সদস্য এমনটি শোনা যাচ্ছে। তদন্ত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা হবে।

আরও পড়ুন  সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন বাংলাদেশি যুবকের পা
  • ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য
  • খাগড়াছড়িতে
  • হত্যা