ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

ইসরায়েল ও লেবাননের স্থানীয় সময় মধ্যরাত থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতির মেয়াদ প্রাথমিকভাবে ১০ দিন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এর মেয়াদ বাড়তে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধবিরতির ফলে লেবাননের সঙ্গে একটি ‘ঐতিহাসিক শান্তি চু্ক্তি’ করার সুযোগ তৈরি হবে।

বিবিসি জানিয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। তবে তারা দাবি করেছে, এই যুদ্ধবিরতিতে অবশ্যই ‘লেবাননের ভূখণ্ডজুড়ে হামলা পুরোপুরি থামাতে হবে’ আর ‘ইসরায়েলি বাহিনীর জন্য অবাধ চলাচলের স্বাধীনতা রাখা যাবে না’।

নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ১০ কিলোমিটার ভেতর পর্যন্ত তথাকথিত ‘নিরাপত্তা জোনে’ অবস্থান করবে। কিন্তু এটি ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার দাবি করা হিজবুল্লাহর বিরুদ্ধ সিদ্ধান্ত।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যারাত গড়িয়ে মধ্যরাতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরপরই লেবাননের রাজধানী বৈরুতের কিছু অংশজুড়ে উদযাপন শুরু হয়ে যায়, এ সময় গুলির শব্দ শোনো যেতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আধ ঘণ্টা পর উদযাপনের অংশ হিসেবে রকেট ছোড়া হয়।

কিন্তু দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে সহিংসতা থামলেও পরিস্থিতি ভঙ্গুর অবস্থায়ই আছে।

আরও পড়ুন  খাল খননের জন্য বিশেষ সেল গঠন
  • ইসরায়েল
  • লেবানন