ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ভারতের ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জন।

গতকাল মঙ্গলবার রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে সিংহিতরাইতে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এক বিবৃতিতে বেদান্ত বলেছে, ‘তাদের সিংহিতরাইয়ের প্ল্যান্টে একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ ঘটেছে এবং এর কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।’

জেলার পুলিশ সুপার পিকে ঠাকুর রয়টার্সকে বলেন, বয়লারের টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
  • আহত ২০
  • ছত্তিশগড়
  • নিহত ১৪
  • বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ
  • বেদান্ত
  • ভারত