পর্যাপ্ত মজুত আছে, এখনই তেলের দাম বাড়ছে না: জ্বালানিমন্ত্রী

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, এখনই তেলের দাম বাড়ছে না। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই দাম বাড়ানো হচ্ছে না।’

জ্বালানিমন্ত্রী আরও জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল- ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া, অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযান চালিয়ে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ‘

আরও পড়ুন  ঈদের ছুটিতে টাকা-গয়না থানায় রাখার পরামর্শ পুলিশের
  • অর্থনীতি
  • জ্বলানিমন্ত্রী
  • জ্বালানি তেল
  • মূল্য