বিদ্যালয় চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বিদ্যালয় চলাকালীন সময়ে রাজধানীতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এই যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয়, তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে— তা নিয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।’

আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘উদাহরণ হিসেবে দেখা গেছে— রাজধানীর একটি স্কুলে ১৫০ শিক্ষার্থীর জন্য ১০০ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। সমস্যাগুলো অ্যাড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।’

আরও পড়ুন  হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: সাময়িক বরখাস্ত ডা. তাজিন আফরোজ
  • তারেক রহমান
  • যানজট নিরসন
  • শিক্ষামন্ত্রী