৩ মার্চ আকাশে দেখা যাবে লালচে চাঁদ

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ। আগামী ৩ মার্চ দেখা যাবে এ দৃশ্য। ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে চাঁদ ধারণ করবে লালচে রঙ। এই ঘটনা ব্লাড মুন হিসেবেও পরিচিত।

২০২৬ সালের এই চন্দ্রগ্রহণ বিশ্বের একটি বড় অংশ থেকে দেখা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে ১২ থেকে ১৩ মিনিট স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ। সর্বোচ্চ চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।

২০২৬ সালে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি। পরবর্তীতে এমন দৃশ্য দেখার জন্য ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবীর মাঝখানে অবস্থান করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। যেখানে চাঁদ পুরোপুরি পৃথিবীর গাঢ় ছায়ায় ঢেকে যায়। তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, ধূলিকণা ও গ্যাস দ্বারা প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে। ফলে এটি পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো ব্যক্তি চাঁদকে কিছুটা হলেও দেখতে পায়। পৃথিবীর বায়ুমণ্ডল নীল রঙের তরঙ্গদৈর্ঘ্যকে বেশি বিচ্ছুরিত করে দেয় ও লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যকে চাঁদের দিকে পাঠিয়ে দেয়। এই কারণেই গ্রহণ চলাকালীন চাঁদকে লাল দেখায়।

আরও পড়ুন  মৃত নারীর প্রতিস্থাপিত জরায়ুতে শিশুর জন্ম
  • পূর্ণ চন্দ্রগ্রহণ
  • ব্লাড মুন
  • লালচে চাঁদ