বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ‘এ+’ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

জাতীয় দলের ক্রিকেটারদের (পুরুষ) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর করা চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে।

বিসিবি সব মিলিয়ে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এ+, এ, বি, সি ও ডি।

দেখা গেছে, এবার এবার ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন আট লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ছয় লাখ। এই ক্যাটাগরিতে মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে চার লাখ টাকা।

সব চেয়ে কম বেতনের ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন তিন লাখ। এই তালিকায় আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান।

চলতি বছরের জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন  বাংলাদেশ দলে সুইডেনের আনিকা