পাকিস্তানে মসজিদে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহত ৩১, নিহত শতাধিক

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

পাকিস্তানের একটি মসজিদে ‘আত্মঘাতী’ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৯ জন। তারা চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে এ বোমা হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। যদিও এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, হামলকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয়। তখন তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনার পর আজকে পাকিস্তানে কোনো মসজিদে বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এক আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্সের গেটে নিজেকে উড়িয়ে দেন। এতে ১২ জন নিহত হয়েছে। এছাড়া ০০৮ সালে এক হামলাকারী ইসলামবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ময়লার ট্রাকে বিস্ফোরণ ঘটায়। এতে ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫০ জনের বেশি।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে রোজা শুরু ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে
  • ৩১ নিহত
  • আত্মঘাতী
  • আহত শতাধিক
  • পাকিস্তান
  • বোমা হামলা