মধ্যপ্রাচ্যে রোজা শুরু ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

চলতি বছর মধ্যপ্রাচ্যে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে শুরু হতে পারে রোজা। এমনটাই ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করছে চূড়ান্ত তারিখ।

আল আরাবিয়ার প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে এ তথ্য।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি পঞ্জিকা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। ১৯ মার্চ, বৃহস্পতিবার রমজান শেষ হতে পারে। ২০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর থেরে বাংলাদেশে রোজা শুরু হয়। সে অনুযায়ী বাংলাদেশে রোজা শুরু হতে পারে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে।

আরও পড়ুন  পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি; অল্পের জন্য বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ
  • মধ্যপ্রাচ্য
  • রমজান
  • রোজা