শীতে ৩ উপায়ে থাকবে ঘর উষ্ণ

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে শিশু, বৃদ্ধসহ প্রায় সকলেই অসুস্থ হয়ে এই সময়ে ঘর উষ্ণ রাখতে পারলে অসুস্থতার ঝুঁকি অনেকটাই কমে। তবে সবার পক্ষে ঘর উষ্ণ রাখার জন্য এই হিটার ব্যবহারও সম্ভব হয়ে উঠে না। তাই এই শীতে কিছু উপায়ে ঘর উষ্ণ রাখার চেষ্টা করা যায়। চলুন জেনে নিই ঘর উষ্ণ রাখার ৩ উপায়।

১. শীতের দিনে রোদের গুরুত্ব সবচেয়ে বেশি। সকালে রোদ উঠলে জানালা ও পর্দা খুলে রাখুন। সূর্যের আলো সরাসরি ঘরের ভেতরে ঢুকলে দেওয়াল আর মেঝে ধীরে ধীরে গরম হয়। তবে দুপুরের পর যখন রোদের তেজ কমে আসে, তখন জানালা ও পর্দা বন্ধ করে দিন। এতে দিনের বেলায় জমে থাকা উষ্ণতা সহজে বাইরে বের হতে পারে না।

২. ঘরের দরজা আর জানালার নিচে বা পাশে ছোট ফাঁক থাকলে সেগুলো বন্ধ করে দিলে বাইরের ঠান্ডা বাতাস ঘরে ঢুকতে পারে না। পুরনো তোয়ালে বা মোটা কাপড় ভাঁজ করে দরজার নিচে গুঁজে দিন। ফলে ঘরের তাপমাত্রা ধরে রাখা যায়।

৩. শীতে মেঝেতে কার্পেট, মোটা গালিচা বা পাটের দড়ি দিয়ে তৈরি মাদুর ব্যবহার করলে পায়ের তলায় ঠাণ্ডা কম লাগে এবং ঘরও তুলনামূলক ভাবে উষ্ণ থাকে। বিছানা বা সোফার পাশে গালিচা থাকলে শরীরের উষ্ণতা ধরে রাখা সম্ভব।

আরও পড়ুন  উত্তরের আকাশে নৃত্যময় আলো: অরোরা দেখার সম্পূর্ণ ভ্রমণ গাইড
  • ঘরের উষ্ণতা
  • শীতকাল
  • সুস্থতা