ইরানে বিক্ষোভে নিহত প্রায় ২০০০: সরকারি কর্মকর্তা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। সূত্র রয়টার্স।

দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল।

রয়টার্সের সঙ্গে আলাপকালে বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী বলে দাবি করেন ওই ইরানি কর্মকর্তা।

ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই অস্থিরতার সূত্রপাত হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ এই আন্দোলন মোকাবিলায় দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। অর্থনৈতিক সমস্যার কারণে হওয়া প্রতিবাদ-বিক্ষোভকে বৈধ বললেও বাস্তবে অত্যন্ত কঠোরভাবে বিক্ষোভ দমন করছে তারা।

এদিকে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে।

আরও পড়ুন  নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‍্যাপার বালেন
  • ইরান
  • নিহত ২০০০
  • বিক্ষোভ