রূপচর্চায় ক্যাস্টর অয়েল ব্যবহারের নিয়ম

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ত্বক ও চুলের জন্য বেশ উপকারী ক্যাস্টর অয়েল। এতে রয়েছে ফ্য্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সহায়ক। চুলের পাশাপাশি ত্বকের যত্নেও ক্যাস্টর অয়েল অনেক উপকারী। চলুন জেনে নেয়া যাক ক্যাস্টর অয়েল ব্যবহারের কিছু নিয়ম ও উপকারিতা সম্পর্কে-

ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে।

ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারকেল তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করুন। চুল হমে মোলায়েম ও ঝলমলে।

রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েলে তুলা ভিজিয়ে ভ্রু ও চোখের পাপড়িতে লাগান। এতে চোখের পাপড়ি ও ভ্রু ঘন ও কালো হবে।

ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড ব্রণের দাগ দূর করতে পারে। এজন্য দাগের উপর সরাসরি লাগান এটি।

সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ঠোঁটে ও ত্বকে ম্যাসাজ করুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

ভেজা ত্বকে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল লাগিয়ে ম্যাসাজ করুন। প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করবে এটি।

নখে ক্যাস্টর অয়েল লাগালে কিউটিকেল ভালো থাকে। নখ সুন্দর ও মসৃণ দেখায়।

ত্বকের বলিরেখা দূর করতে প্রতিদিন আলতো হাতে ম্যাসাজ করুন ক্যাস্টর অয়েল।

এছাড়াও হাতের ত্বক শুষ্ক হয়ে গেলে আমন্ড অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন।

আরও পড়ুন  একক ভিসায় ভ্রমণ করা যাবে জিসিসিভুক্ত ৬ দেশ
  • ক্যাস্টর অয়েল
  • রূপচর্চা