বিশ্বব্যাংকের নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে ফির বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করছে। বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।

বিশ্বব্যাংকের এ ধরনের কোনো প্রকল্পের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে এবং অন্যান্য কৌশল ব্যবহার করছে। যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাঁকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন  আজও চলছে কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
  • বিশ্বব্যাংক
  • সতর্কবার্তা