এনসিপি’র মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। অংশ নিচ্ছেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের উপস্থিতিতেই বিষয়টি নিশ্চিত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও আসিফ মাহমুদকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাঁকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঘন কুয়াশার আভাস, বাড়তে পারে শীত
  • আসিফ মাহমুদ
  • এনসিপি
  • বাংলাদেশ
  • রাজনীতি