দেশে ফিরলেন তারেক রহমান

লেখক: Salamat
প্রকাশ: ২ মাস আগে

অবশেষে দীর্ঘ ১৭ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরলেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি গেট দিয়ে তিনি দেশে প্রবেশ করেন।
সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। নেতা কর্মীদের সাথে কুশলাদী বিনিময় শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মাকে দেখতে যাবেন।

আরও পড়ুন  উত্তরের আকাশে নৃত্যময় আলো: অরোরা দেখার সম্পূর্ণ ভ্রমণ গাইড