হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: উপদেষ্টা আসিফ নজরুল

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে দ্রুত বিচার করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখের নাম উঠে এসেছে।

সৌজন্যে:banglanews24.com

আরও পড়ুন  আজও চলছে কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা